শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ হোসেন
প্রথিতযশা চিত্রকর ও বরগুনা শহরের আর্ট গ্যালারির প্রতিষ্ঠাতা শিল্পী মোশাররফ হোসেন কনু (৬৫) গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মোশাররফ হোসেনের মরদেহ বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। পরে কেন্দ্রীয় আবুল হোসেন ঈদগাহে জানাজা শেষে দুপুরে বুদ্ধিজীবী গোরস্থানে তাঁকে দাফন করা হয়।