শোক
মমিনুল হক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রকৌশল ও ফলিতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মমিনুল হক (৭২) গত শনিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। রাজধানীর উত্তরা-৭ নম্বর সেক্টরের মসজিদে জানাজা শেষে ১২ নম্বর সেক্টরের কবরস্থানে একই দিনে তাঁকে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মজিবুর রহমান
নেত্রকোনার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মজিবুর রহমান (৯০) গত শনিবার দুপুরে ময়মনসিংহের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। একই দিনে বাদ আসর মোহনগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রথম ও গতকাল রোববার সকালে খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দৈনিক ইত্তেফাক-এর মোহনগঞ্জ (নেত্রকোনা) উপজেলা সংবাদদাতা এস এম সারোয়ার খোকনের বাবা। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি