শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহাব উদ্দিন খান
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর নান্দিনা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন খান (৬৮) গত রোববার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।
হাফিজা খাতুন
হাফিজা খাতুন (৭০) রোববার রাজধানীর ধানমন্ডিতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। রোববার রাতে জানাজা শেষে লাশ বনানী নৌবাহিনীর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি এসএ টিভির সমন্বয়কারী হাসান মঞ্জুরের শাশুড়ি। বিজ্ঞপ্তি