শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুস্তাফিজুর রহমান
যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান (৬৯) গত শুক্রবার লুইজিয়ানার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাইবোনসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুই বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। মুস্তাফিজুর রহমান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি নোয়াখালী জেলার সেনবাগের রাজারামপুরে। বিজ্ঞপ্তি।

অরুণ বার্নাড ডি কস্তা
ঢাকার খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট অরুণ বার্নাড ডি কস্তা (৭১) গতকাল মঙ্গলবার ঢাকার ল্যাবএইড হাসপাতালে মারা গেছেন। দীর্ঘদিন তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ বেলা ১১টায় তেজগাঁও ক্যাথলিক চার্চের কবরস্থানে তাঁর লাশ সমাহিত করা হবে। বিজ্ঞপ্তি।