শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমান উল্লাহ
চট্টগ্রামের আঞ্চলিক গানের খ্যাতিমান গীতিকার, সুরকার ও গায়ক আমান উল্লাহ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাত ১০টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে জানাজা শেষে তাঁকে মুহুরীপাড়া কবরস্থানে দাফন করা হয়।
আমান উল্লাহর অন্যতম বিখ্যাত একটি গান ‘ও পাগল মন রে, আইচ্ছা পাগল মন রে/ দিন গেলে তুই ঘাডত বইবই কান্দিবি’। সোলস ব্যান্ড এই গানটি আশির দশকে গেয়ে জনপ্রিয় করে তোলে। কক্সবাজারের মুহুরীপাড়া এলাকার বাসিন্দা এই গায়ক বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের নিয়মিত শিল্পী ও ম্যান্ডোলিন বাদক ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।