শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কাশেম
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) আবুল কাশেম (৭০) গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার সকালে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থনে তাঁর লাশ দাফন করা হয়েছে। নোয়াখালী অফিস