শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশীষ চৌধুরী
আশীষ চৌধুরী

আশীষ চৌধুরী
প্রচ্ছদশিল্পী আশীষ চৌধুরী (৮৩) আর নেই। গত রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতনি রেখে গেছেন। গতকাল সোমবার সকালে সবুজবাগ কালীমন্দিরে তাঁর দাহ সম্পন্ন হয়। দৈনিক সংবাদ পত্রিকার ‘সংবাদ’ প্রচ্ছদটি আশীষ চৌধুরীর করা। আহসান হাবিবের উপন্যাস ছায়া হরিণ-এর জন্য সেরা প্রচ্ছদশিল্পীর পুরস্কার জেতেন তিনি। ভারতের দেশ পত্রিকার অনেক প্রচ্ছদ নিয়মিত করেছেন তিনি। তিনি চিত্রশিল্পী স্বপন চৌধুরী, পথনাট্য নির্দেশক মিলন চৌধুরী, কণ্ঠশিল্পী তপন চৌধুরী এবং পটারি ও আলোকচিত্রী রূপম চৌধুরীর ভাই। বিজ্ঞপ্তি।