শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মমতাজ বেগম
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনের (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মা মমতাজ বেগম (৭০) গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, ছেলেমেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার রাত ১২টায় জেলা পুলিশ লাইনস মাঠে প্রথম জানাজা ও ভোর চারটায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় রেলওয়ে জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরহুমার লাশ বরিশালে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি

আব্দুল মালেক
চট্টগ্রামের সংবাদপত্র এজেন্ট এবং ঢাকা সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি আব্দুল মালেক গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর নাসিরাবাদের শেখ ফরিদ চশমা মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা এবং বাদ এশা হাসিমপুর সিকদারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার পর সিকদারপাড়ার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।