শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিনহাজুর রহমান
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মিনহাজুর রহমান (৮০) বুধবার রাতে রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের নেতারা শোক প্রকাশ করেছেন।
রাজশাহী বেতারের সাবেক উপপরিচালক মিনহাজুর রহমান বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। তাঁর মেয়ে তামান্না মিনহাজ দৈনিক কালের কণ্ঠ-এর জ্যেষ্ঠ সহসম্পাদক। বিজ্ঞপ্তি।

এ এ এম মাহমুদ উল হক
এ এ এম মাহমুদ উল হক

এ এ এম মাহমুদ উল হক
সোনালী ব্যাংকের সাবেক জিএম এ এ এম মাহমুদ উল হক ২৬ জুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর রাঢ়িখালে তাঁর গ্রামের মসজিদ ও মাদ্রাসায় আজ শুক্রবার বাদ জুমা দোয়ার আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

আয়েশা হক
আয়েশা হক

আয়েশা হক
কুড়িগ্রামের বাসিন্দা আয়েশা হক (৯৬) গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কুড়িগ্রামে প্রথম ও ভোগডাংগা মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আয়েশা হক অবিভক্ত বাংলা ও পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের কয়েকবারের নির্বাচিত সাংসদ কাজী ইমদাদুল হকের স্ত্রী। বিজ্ঞপ্তি।