শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুকুর চৌধুরী

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজনূর রহমান শাহ্ মুকুর চৌধুরী (৫০) গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার বাদ আসর চিরিরবন্দর উপজেলার পুণট্টি ইউনিয়নের খেড়কাটি গ্রামে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দিনাজপুর অফিস।

সিরাজখান

সিপিবির লালমনিরহাট জেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম খান ওরফে সিরাজ খান (৬৪) গত শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার সকাল নয়টায় লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া উচ্চবিদ্যালয় মাঠে, সকাল ১০টায় জেলা বাসস্ট্যান্ডে এবং বেলা ১১টায় জেলা আদালত চত্বরে পৃথক জানাজা শেষে শহরের খোঁচাবাড়িতে তাঁর মরদেহ দাফন করা হবে। লালমনিরহাট প্রতিনিধি।

অহিরুননেসাজোয়ার্দার

জাতীয় ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড মামুন জোয়ার্দারের মা অহিরুন নেসা জোয়ার্দার (৮৬) গত শুক্রবার চুয়াডাঙ্গা শহরের কবরী রোডে নিজের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

চট্টগ্রামের কাপাসগোলা এলাকার বাসিন্দা রেনু বিবি (৫৮) গত বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। বুধবার তাঁকে কাপাসগোলা কবরস্থানে দাফন করা হয়। প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ের অফিস সহকারী ওসমান গনির মা তিনি। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম