শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিছুন্নবী বিশ্বাস
পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মুক্তিযুদ্ধের সংগঠক আনিছুন্নবী বিশ্বাস (৭৪) গতকাল রোববার সন্ধ্যা সোয়া ছয়টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার ঈশ্বরদীতে আনিছুন্নবীর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ও সাবেক সাংসদ মঞ্জুর রহমান বিশ্বাস শোক প্রকাশ করেছেন। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।