শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতা এলাহী খান

বিশিষ্ট নিউরোসার্জন অধ্যাপক ডা. আতা এলাহী খান (৮২) গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিডনির নানা জটিলতায় ভুগছিলেন। আতা এলাহী দুই ছেলে রেখে গেছেন। বায়তুল আমান ও গ্রামের মসজিদে জানাজার পর শুক্রবার রাতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ডা. এলাহী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ইউনিটের প্রতিষ্ঠাতা। এ ছাড়া তিনি নিউরোসার্জারির ওপর স্নাতকোত্তর কোর্স চালু করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে অধ্যাপনা করেছেন। বিজ্ঞপ্তি।