শোক
সাব্বির ইউসুফ
বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ক্রীড়াব্যক্তিত্ব সাব্বির ইউসুফ (৬৫) গত বুধবার দিবাগত রাত তিনটা ১০ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার তাঁর মরদেহ দেশে নিয়ে আসা হবে। রাতে বাদ এশা ঢাকার আজাদ মসজিদে জানাজা শেষে ৫ জুলাই ফরিদপুরে তাঁকে দাফন করা হবে। তিনি বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ও জাতীয় হকি দলের খেলোয়াড়। সাবেক মন্ত্রী মরহুম ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) তাঁর বাবা। সাব্বির ইউসুফ আবাহনী ক্রীড়াচক্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও আবাহনী হকি টিমের ক্যাপ্টেন ছিলেন। বিজ্ঞপ্তি।
মো. নুরুল হক ভূঁইয়া
রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল হক ভূঁইয়া (৮৫) গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। কাল শনিবার বাদ আসর পূর্ব রাজাবাজার জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ সবাইকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
কুলখানি
খন্দকার মোহাম্মদ ফারুক
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ ফারুকের কুলখানি আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় নিজ বাসভবনে (স্বর্ণ শিরিশ, হাউস ৩৭, রোড ৩, ধানমন্ডি) অনুষ্ঠিত হবে। এতে তাঁর সহযোদ্ধা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বর্তমান ও সাবেক নেতা-কর্মী, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীসহ সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আয়েশা খাতুন
সমাজসেবী আয়েশা খাতুনের (৮৯) কুলখানি আজ শুক্রবার বাদ জুমা মালিবাগ চৌধুরীপাড়ার সরকারি কলোনি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি গত সোমবার রাত তিনটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। আয়েশা খাতুন সমাজসেবী মৃত আলহাজ আবদুল মজিদ মোল্লার স্ত্রী ও প্রথম আলোর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক এ কে এম জাকারিয়ার মা। বিজ্ঞপ্তি।
মিজানুর রহমান
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সাবেক সদস্য পরিচালক (পরিকল্পনা) মিজানুর রহমানের কুলখানি উপলক্ষে আজ শুক্রবার বাদ আসর মোহাম্মদপুরের শেখেরটেকের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। গত ২৬ জুন তিনি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।
মৃত্যুবার্ষিকী
আ ন ম সালেহ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক আ ন ম সালেহ্ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৪ জুলাই।
এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে আছে, সকাল ১০টায় কবর জিয়ারত, সকাল সাড়ে ১০ টায় রাজশাহীর নিজ বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিল এবং বাদ আসর সিংড়া থানার দিঘিগ্রাম জামে মসজিদ ও রাজশাহীর ছোট জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল। এ ছাড়া আগামী সোমবার রাজশাহী চেম্বার অব কমার্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং আ ন ম সালেহ্ এর স্মারকগ্রন্থেরমোড়ক উন্মোচন করা হবে। বিজ্ঞপ্তি।
আবদুল হাকিম
বঙ্গীয় আইন পরিষদ, প্রাদেশিক ও জাতীয় পরিষদের সাবেক সদস্য আবদুল হাকিম বিক্রমপুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ৪ জুলাই। এ উপলক্ষে আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতি পরিষদ, স্মৃতি পাঠাগার ও তাঁর প্রতিষ্ঠিত কে কে গভ. ইনস্টিটিউশনের পক্ষ থেকে মাজার জেয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল ও দরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সাহায্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।