শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোবাইদা রহমান
নেত্রকোনার মদন উপজেলার বাসিন্দা জোবাইদা রহমান (৯৭) গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে ঢাকায় জানাজার পর তাঁর মরদেহ বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়। তিনি সাবেক পুলিশ কর্মকর্তা প্রয়াত লুৎফুর রহমানের স্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মা। নেত্রকোনা প্রতিনিধি

শামসুন্নাহার ডলি
বগুড়ার শেরপুর উপজেলার মামুরশাহী গ্রামের বাসিন্দা শামসুন্নাহার ডলি (৬২) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে, চার নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাতে মিরপুরে নিজ বাসার সামনে জানাজা শেষে কালশী কবরস্থানে শামসুন্নাহার ডলির মরদেহ দাফন করা হয়। মিরপুর সাংবাদিক আবাসিক এলাকার নারী ও শিশুকল্যাণ সংস্থার সহসভাপতি শামসুন্নাহার ডলি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এবং দৈনিক ইত্তেফাক-এর সাবেক প্রধান প্রতিবেদক আকরাম হোসেন খানের স্ত্রী। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।