শোক
আবদুর রহিম
রাজধানীর উত্তর বাড্ডার বাসিন্দা আবদুর রহিম (৭৮) গতকাল বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তাঁর প্রথম জানাজা উত্তর বাড্ডার খানবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লার বরুড়া উপজেলার ভৈষখলা গ্রামে বাদ জোহর দ্বিতীয় জানাজার পর তাঁকে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি
হাসনা বেগম
সিলেট নগরের শিবগঞ্জ লামাপাড়ার বাসিন্দা হাসনা বেগম (৭২) গতকাল বুধবার সকালে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, চার মেয়েসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল মাগরিবের নামাজের পর হজরত হাতিম আলীর (রহ.) মাজার প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর লাশের দাফন সম্পন্ন হয়। তিনি সিলেট সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রকিবের মা। নিজস্ব প্রতিবেদক, সিলেট