শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসান আলী সরদার

নাটোর শহরের বিশিষ্ট ঠিকাদার হাসান আলী সরদার (৮৬) গত বৃহস্পতিবার রাতে নাটোরের কান্দিভিটার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা কান্দিভিটার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে গাড়ীখানা কেন্দ্রীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নাটোর প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান (৫০) গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার সকালে সান্তাহার বিপি স্কুল মাঠে প্রথম এবং নিজ গ্রাম সান্দিড়া স্টার ক্লাবের ফুটবল খেলার মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি