শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাজেদ রানা
মুক্তিযোদ্ধা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব মাজেদ আহমেদ ওরফে মাজেদ রানা (৬৭) গতকাল শনিবার সকালে দিনাজপুরে একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল জানাজা শেষে শহরের সুইহারী মির্জাপুর কবরস্থানে লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে দিনাজপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন। দিনাজপুর অফিস
নাজমুল হুদা চৌধুরী
মাদারীপুর জেলার শিবচর থানা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা চৌধুরী (৫০) গত শুক্রবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজ্ঞপ্তি