শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল লতিফ পাটোয়ারী
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং সমিতির প্রধান কোষাধ্যক্ষ আবদুল লতিফ পাটোয়ারী (৯৫) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয় ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে সংগঠনটির সভাপতি মোস্তফা কামাল শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।

মিজানুর রহমান
দাতব্য প্রতিষ্ঠান এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিজানুর রহমান (৭৮) গত শনিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ সোমবার বিকেলে বনানী মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। ফরিদপুর অফিস।