শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসান শামিম
বিজয় টিভির কেরানীগঞ্জ প্রতিনিধি হাসান শামিম (৩৫) গতকাল সোমবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই তাঁকে কসাইভিটা কবরস্থানে দাফন করা হয়। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার সাহেবের হাট গ্রামে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
জাহিদ এস নিজাম
ব্যাংক কর্মকর্তা জাহিদ এস নিজাম গতকাল সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। কাল বুধবার রাজধানীর গুলশানে আজাদ মসজিদে বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।