শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম আখতারুজ্জামান
হৃদ্রোগ বিশেষজ্ঞ ও জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক এম আখতারুজ্জামান (৭৫) গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে গতকালই তাঁকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর কুলখানি শুক্রবার বাদ আসর ধানমন্ডি ১ নম্বর সড়কের নিজ বাসায় অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

সুলতানা আলী
ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের জ্যেষ্ঠ বাংলা শিক্ষক সুলতানা আলী গতকাল মঙ্গলবার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২০০৬ সাল থেকে স্কুলটিতে শিক্ষকতা করতেন। তাঁর মৃত্যুতে স্কুলের পক্ষ থেকে শোক প্রকাশ এবং আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি