শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খান মোহাম্মদ ইকবাল
খান মোহাম্মদ ইকবাল

খান মোহাম্মদ ইকবাল
পদ্মা-সোনালী গ্রুপের চেয়ারম্যান খান মোহাম্মদ ইকবাল (৭৭) গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, ভাইবোনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কাল শুক্রবার বাদ জুমা গুলশান আজাদ মসজিদে এবং বাদ আসর ধামরাইয়ের পাইকপাড়ায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।
আসমা চৌধুরী

আসমা চৌধুরী
আসমা চৌধুরী


সিলেটের বাসিন্দা আসমা চৌধুরী (৭৪) গতকাল বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে তাকওয়া মসজিদে বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। আসমা চৌধুরীর স্বামী মরহুম শরফুদ্দীন চৌধুরী পিডব্লিউডির সাবেক প্রধান প্রকৌশলী ছিলেন। বিজ্ঞপ্তি।
মো. গোলাম মর্তুজা
খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সভাপতি মো. গোলাম মর্তুজা (৭৫) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
মো. হাসান ইমাম খান
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা প্রকৌশলী মো. হাসান ইমাম খান (৮০) গতকাল বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উল্লাপাড়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিমকী ইমাম খানের বাবা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজ্ঞপ্তি।

মোহাম্মদ আলী
চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক প্রশাসক মোহাম্মদ আলী (৬০) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।