শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্র লাল বিশ্বাস
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রামের পটিয়া উপজেলার সাবেক সভাপতি ও প্রবীণ কৃষকনেতা কমরেড রবীন্দ্র লাল বিশ্বাস (৯০) গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুরে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর গ্রামে পারিবারিক শ্মশানে তাঁকে দাহ করা হয়। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি