শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদ্রিস আলী মিয়া
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ড ২নং জুড়ান মোল্যার পাড়ার বাসিন্দা এবং গোয়ালন্দ ইদ্রিসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী মিয়া (৭৭) গত বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বেলা ১০টায় জানাজা শেষে তাঁর মরদেহ নিজ বাড়ির মসজিদের পাশে দাফন করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

মৃত্যুবার্ষিকী
মোহাম্মদ আনসার আলী
আইনজীবী ও বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ৫ জুলাই। এ উপলক্ষে বনানীতে তাঁর কবর প্রাঙ্গণে এবং নওগাঁয় গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল, আলোচনা সভা, কোরআনখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজনকে শরিক হতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মোহাম্মদ আনসার আলী বিভিন্ন সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহসভাপতি, রংপুর হাইকোর্ট বারের দুবার নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশ লিগ্যাল এইড সোসাইটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।