শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদুল হাসান শ্যামল
শেরপুর মডার্ন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রাশেদুল হাসান শ্যামল (৫০) গতকাল শুক্রবার সকালে শেরপুর জেলা শহরের রাজবল্লভপুরে নিজ বাসায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জানাজা শেষে গতকাল বিকেলে তাঁকে বাছুর আলগা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শেরপুর প্রতিনিধি