শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল হোসেন শিকদার
বেসরকারি প্রাইম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন শিকদার (৬৫) গত বৃহস্পতিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে বরগুনার বেতাগী উপজেলায় তাঁর গ্রাম মোকামিয়ায় পারিবারিক কবরস্থানে গতকাল শুক্রবার তাঁর লাশ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, বরগুনা