শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. শাহাব উদ্দিন আহমেদ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাব উদ্দিন আহমেদ (৭৫) গতকাল শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল জানাজা শেষে নিজ গ্রাম নোয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির চাচা।