শোক
মাছুমা খাতুন
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ শাহজাহান কামালের মা মাছুমা খাতুন (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও লক্ষ্মীপুরে দুই দফা জানাজার পর মাছুমা খাতুনকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। মাছুমা খাতুন দুই ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
আবদুর রাহমান
দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সিলেটের নিজস্ব প্রতিবেদক আবদুর রাহমান (৪২) গতকাল সোমবার বিকেলে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় সিলেট প্রেসক্লাবে জানাজা শেষে তাঁর লাশ গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার খুসকিপুরে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, সিলেট