শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. সিরাজুল ইসলাম
সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইন কমিশনের সাবেক সদস্য মো. সিরাজুল ইসলাম গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রয়াত অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ছোট ভাই। বিচারপতি সিরাজুল ইসলামের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিচারপতি সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।