শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অচিন্ত্য বিশ্বাস
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক অচিন্ত্য বিশ্বাস (৬৩) গত বৃহস্পতিবার রাত আটটায় নগরের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তাঁর মরদেহ গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরের পিকচার প্যালেস মোড়ে দলীয় কার্যালয়ের সামনে, সাড়ে ১০টায় শহীদ হাদিস পার্কে এবং সাড়ে ১১টায় তাঁর গ্রামের বাড়ি বটিয়াঘাটার ফুলতলা মঠে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। পরে তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজকে দান করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, কেন্দ্রীয় সদস্য সরদার রুহিন হোসেন, খুলনা জেলা সভাপতি মনোজ দাশ, সাধারণ সম্পাদক এস এ রশিদ প্রমুখ।