শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফতাব উদ্দিন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আফতাব উদ্দিন (৯৫) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর দাউদকান্দিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।