শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ তছলিম বখত
সিলেট নগরের দরগাহ মহল্লার বাসিন্দা জেলা ফুটবল ও ক্রিকেট দলের সাবেক সদস্য, সিলেট ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ তছলিম বখত (৮০) গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জুমা হজরত শাহজালাল (র.) জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে দরগাহর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। সৈয়দ তছলিম বখত সিলেট সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদীর বাবা। নিজস্ব প্রতিবেদক, সিলেট

মো. আনোয়ারুল ইসলাম
মো. আনোয়ারুল ইসলাম

মো. আনোয়ারুল ইসলাম
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক ভিপি ডা. মো. আনোয়ারুল ইসলাম গতকাল শুক্রবার সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর শেল্টেক আমিনাতে প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি শেরপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে চাপাতলী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। ৭ আগস্ট শেরপুরে তাঁর পৈতৃক বাড়ি ‘নির্ঝর’-এ কুলখানির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।