শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

​মো. নূর সালাম

পূবালী ব্যাংকের বগুড়া সান্তাহার শাখার নিরাপত্তা বিভাগের সিনিয়র স্টাফ ও সান্তাহার প্রেসক্লাবের সদস্য মো. নূর সালাম (৫৮) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর সান্তাহার পৌর শহরের কাজীপুর মহল্লার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।