শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আবদুল হামিদ
হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মো. আবদুল হামিদ (৪৭) গত শনিবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল সকাল সাড়ে ১০টায় বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণে প্রথম জানাজা এবং জোহরের নামাজের পর আবদুল হামিদের গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার নুরপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।