শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীর উত্তম হাবিবুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান বীর উত্তম (৮৫) আর নেই। হৃদ্রোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ১০টায় মৈন্দ গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।
১৯৭১ সালে পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআরের দিনাজপুর সেক্টরের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন হাবিবুর রহমান। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তিনি ছাতক, গোয়াইনঘাটসহ আরও কয়েকটি অভিযানে ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য সরকার তাঁকে ‘বীর উত্তম’ উপাধিতে ভূষিত করে।