শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মমিনুল হক
বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক চেয়ারম্যান ও হাজি ইউসূফ আলী উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মমিনুল হক (খালেক) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১ জুলাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও এক নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন সন্ধ্যায় জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় ভৈরব পৌর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
হাজি সাদত আলী সরকার
নরসিংদীর রায়পুরা উপজেলার বিশিষ্ট সমাজসেবক হাজি সাদত আলী সরকারের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ৮ জুলাই। তিনি উপজেলার দড়িসাপমারা হাজি সাদত আলী সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমির দাতা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দড়িসাপমারা গ্রামে তাঁর বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করার জন্য অনুরোধ করেছে তাঁর পরিবার। বিজ্ঞপ্তি।