শোক
গাজী রহমতউল্লাহ
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট (অব.) গাজী রহমতউল্লাহ (৮১) আর নেই। বুধবার রাত ১০টার দিকে খুলনা নগরের শেখ পাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে খুলনার শহীদ হাদিস পার্কে গাজী রহমতউল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পাইকগাছা উপজেলার গড়ইখালী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। খুলনা প্রতিনিধি।
আবুল কালাম আজাদ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামের বাসিন্দা কবি আবুল কালাম আজাদ (৫০) গত বুধবার সন্ধ্যায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চিরকুমার ছিলেন। পেন্নাই মাদ্রাসা মাঠে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি