শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালী কিরণ
রাজশাহী নগরের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা কবি ও ব্যাংক কর্মকর্তা ওয়ালী কিরণ (৫৭) গত সোমবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, এক মেয়ে ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ আসর রাজশাহী নগরের টিকাপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে টিকাপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আজ বুধবার নগরের রামচন্দ্রপুরে তাঁর নিজ বাসভবনে পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী