শোক
মো. আজিজুল হক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক (৭০) গতকাল বুধবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

জহিরুল হক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারিজ কমিটির সদস্য মুক্তিযোদ্ধা জহিরুল হক (৬৬) গতকাল বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে রেখে গেছেন। সন্ধ্যায় মতিঝিলে বাফুফে ভবনের মাঠে জানাজার পর লাশ দাফনের জন্য গতকালই গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে নিয়ে যাওয়ার কথা। জহিরুল হক বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
সহিদুল ইসলাম চৌধুরী
নীলফামারীর ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদুল ইসলাম চৌধুরী (৬৬) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ডোমারের নতুন চিকনমাটি কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। নীলফামারী প্রতিনিধি।