শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফজলুল করিম খান

টাঙ্গাইলের মির্জাপুরের উয়ার্শী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম খান (৬৮) রাজধানীর একটি হাসপাতালে গতকাল শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল জুমার নামাজের পর নাগরপাড়া মাঠে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

আশুতোষ দত্ত

চাঁদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) আশুতোষ দত্ত (৪৩) গত বৃহস্পতিবার মারা গেছেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন। চাঁদপুর প্রতিনিধি।