শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আ ন ম মুনির আহমদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ন ম মুনির আহমদ (৬১) গতকাল সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি। তাঁর মৃত্যুতে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, সহউপাচার্য শিরীণ আখতার, শিক্ষক সমিতির সভাপতি এ এফ এম আওরঙ্গজেব, সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. কামরুল হুদা শোক প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম শহরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম এবং আনোয়ারা উপজেলার বারখাইন গ্রামে দুপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।