শোক
আমেনা খান
ফরিদপুরের বাসিন্দা আমেনা খান (৮৪) ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ফরিদপুরের ইয়াসিন কলেজ প্রাঙ্গণে জানাজা শেষে আলীপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। আমেনা খান মরহুম আমজাদ হোসেন খানের স্ত্রী। বিজ্ঞপ্তি
বেনজির আহম্মেদ
দৈনিক করতোয়া-এর জয়পুরহাটের কালাই উপজেলা প্রতিনিধি এবং কালাই প্রেসক্লাবের সাবেক সভাপতি বেনজির আহম্মেদ (৬২) গত সোমবার রাতে খুলনার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জানাজা শেষে কালাইয়ের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জয়পুরহাট প্রতিনিধি
জাকারিয়া সরকার
বগুড়ার শেরপুরে দলিল লেখক সমিতির ক্রীড়া সম্পাদক জাকারিয়া সরকার (৩৬) গত সোমবার সন্ধ্যায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ তিন বছর ধরে লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উলিপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে উলিপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি