শোক
আলমগীর ব্যাপারী
ঢাকার দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর ব্যাপারী (৬৫) গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব দোহার উপজেলার পশ্চিম নারিশা জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করার কথা। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি|
এজাহারুল হক
ভাষাসৈনিক এজাহারুল হক ওরফে সূর্য মিয়া (৯৫) গতকাল মঙ্গলবার হাসপাতাল নেওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী এবং চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর মরদেহ ঢাকা থেকে ফরিদপুরে নিয়ে যাওয়ার কথা। উত্তর কমলাপুরের মসজিদে জানাজা শেষে রাতেই শহরের আলীপুরের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করার কথা। ফরিদপুর অফিস|
মৃত্যুবার্ষিকী
ফারহানা আফরোজ
বিশিষ্ট সমাজসেবিকা ও নারীনেত্রী ফারহানা আফরোজের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৯ জুলাই। এ উপলক্ষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় ঢাকার গোলাপবাগ এলাকায় তাঁর নিজ বাসভবনে আজ বাদ জোহর দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ফারহানা আফরোজ আইনজীবী এস কে আবদুল মালেকের স্ত্রী। বিজ্ঞপ্তি।