শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম জাহান আরা মনসুর
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সাবেক শিক্ষক বেগম জাহান আরা মনসুর (৯০) গতকাল বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর কুলখানি কাল শুক্রবার উত্তরার সাত নম্বর সেক্টরের নিজ বাসায় অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বেগম জাহান আরা মনসুর ১৯৬১ সালে রেসিডেনসিয়াল মডেল কলেজে যোগ দেন। বিজ্ঞপ্তি।


মোহাম্মদ সাইফুদ্দিন

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন (৫০) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনার মৌলভীপাড়া গ্রামে। অধ্যাপক সাইফুদ্দিন স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে বিকেলে তাঁর লাশ দাফন করা হয়। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।


মৃত্যুবার্ষিকী

সামছুল হক মজুমদার
গণপূর্ত বিভাগের সাবেক প্রকৌশলী ফেনীর বাসিন্দা সামছুল হক মজুমদারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৫ আগস্ট। এ উপলক্ষে কাল শুক্রবার জুমার পর ফুলগাজী উপজেলার আমজাদ হাটের আমজাদ মজুমদার বাড়ি জামে মসজিদসহ স্থানীয় চারটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।