শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. শাহজাহান
ঢাকার কেরানীগঞ্জের ইস্পাহানী কলেজের সাবেক অধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা মো. শাহজাহান (৭২) বুধবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই দিন বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ীর সোনাপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের সময় ভারতের আসাম থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ন্যাপ-কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর সংগঠক এবং বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।