শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মল্লিকা জান বেগম আনসারী
সিরাজগঞ্জ শহরের এস এস রোডের বাসিন্দা মল্লিকা জান বেগম আনসারী (৮০) গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ মালশাপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আজ শুক্রবার বাদ জুমা নিজ বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাতের মা। সিরাজগঞ্জ প্রতিনিধি।