শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজাহান তালুকদার
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার বাসিন্দা মুক্তিযোদ্ধা শাহজাহান তালুকদার (৭১) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ভোলা প্রতিনিধি
মোজাম্মেল হক
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনবারের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক (৬৫) গতকাল শুক্রবার সকালে পৌরসভার ধানহাটা এলাকার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আবু বকর হানিফ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু বকর হানিফ (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। কিছুদিন আগে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাসরত হানিফ সিলেটের হানিফ রেডিওর স্বত্বাধিকারী হিসেবে সব মহলে পরিচিত ছিলেন। আবু বকর হানিফ স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।—নিউইয়র্ক প্রতিনিধি