শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজাউল করিম
বিশিষ্ট ব্যবসায়ী ও রাজধানীর ধানমন্ডি ঈদগাহ কমিটির কোষাধ্যক্ষ রেজাউল করিম (৬৪) গত রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ আসর ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। তিনি সাবেক সচিব ও কবি মোফাজ্জল করিমের ছোট ভাই। বিজ্ঞপ্তি।

বেগম নুরজাহান
জাতীয় পার্টির (জাফর) যুগ্ম মহাসচিব এ এস এম শামীমের মা বেগম নুরজাহান মারা গেছেন। গতকাল সোমবার সকালে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল আসরের নামাজের পর শনির আখড়া চলটেক জামে মসজিদে মরহুমার জানাজা হয়। পরে মাতুয়াইল কবরস্থানে তাঁর দাফন হয়। জানাজায় জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সভাপতিমণ্ডলীর সদস্য কে এস এম এম আলম, খালেকুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।