শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. হানিফ বাবর
কক্সবাজার জেলার ভিডিও ক্যামেরাম্যান সমিতির সভাপতি মো. হানিফ বাবর (৩৭) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে জানাজা শেষে বাহারছড়া কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।

মহসীন আলী মৃধা
নওগাঁর আত্রাইয়ের বাসিন্দা মো. মহসীন আলী মৃধা (৬৫) গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। আত্রাই উপজেলার সমসপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থান তাঁর লাশ দাফন করা হয়। তিনি কণ্ঠশিল্পী রিংকুর বাবা। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।

কুলখানি
আশরাফ আলী
উত্তরা নিবাসী ও আইসিআইয়ের (বর্তমানে এসিআই) অবসরপ্রাপ্ত ফ্যাক্টরি ম্যানেজার মো. আশরাফ আলীর কুলখানি আজ রোববার। বাদ মাগরিব তাঁর উত্তরার বাসায় কুলখানি অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সব আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের এতে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছে তাঁর পরিবার। গত বৃহস্পতিবার মারা যান আশরাফ আলী। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।