শোক
আবদুল হক খন্দকার
কুমিল্লার বিশিষ্ট শিল্পপতি আবদুল হক খন্দকার (৯৫) গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় ঢাকার রায়েরবাগের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার টাউন হল ময়দানে এবং তিনটায় কুমিল্লা ক্যান্টনমেন্টের কালাকচুয়া হাইস্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

মির্জা সাহমুত উল্লাহ
রাজধানীর মোহাম্মদপুর নিবাসী অবসরপ্রাপ্ত চিকিৎসক মির্জা সাহমুত গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও ছেলে-মেয়ে রেখে গেছেন। আগামী শুক্রবার বাদ আসর ২০ আযম রোডের নিজ বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সব আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীকে এতে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। বিজ্ঞপ্তি।