শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজন সেন
নোয়াখালীর জ্যেষ্ঠ সাংবাদিক বিজন সেন (৬১) গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শহরের মাইজদী হাউজিং এস্টেটের নিজ বাসায় পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিজন সেন মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক ভোরের কাগজ ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। গতকাল দুপুরে সোনাপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। নোয়াখালী অফিস